- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ অক্টোবর ২০২৪ | ৪:০০ অপরাহ্ণ
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ হতে ৫ বছর অথবা তার আগে তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে চারজনকে পিএসসির সদস্য করা হয়েছে। তাঁরা হলেন– ড. নুরুল কাদির, ড. আমিনুল ইসলাম, ড. নাজমুল আমিন মজুমদার ও মো. সুজায়েত উল্লাহ। সদস্যরাও পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
এর আগে মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানে পদ থেকে পদত্যাগ করেন মো. সোহরাব হোসাইন। তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পিএসসি চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ জন সদস্যও একই দিন পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||