• আজ

    পি কে হালদারের ভারতে থাকা সম্পদের খোঁজে দুদক

    পি কে হালদারের ভারতে থাকা সম্পদের খোঁজে দুদক

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ মে ২০২২ | ৩:৫৩ অপরাহ্ণ

    গত শনিবার (১৪ মে) পি কে হালদারের স্ত্রী, ভাইসহ মোট ৬ জনকে কলকাতা থেকে আটক করে ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী- এনফোর্সমেন্ট ডিরেকটরেট (ইডি)। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান।

    তিনি বলেছেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। আনতে হলে চুক্তির আওতায় আনা হবে। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশেও দেওয়া হয়েছে। রেড অ্যালার্ট জারির পর ভারত সময়ে সময়ে বেশকিছু তথ্য চেয়েছিল। আমরাও দিয়েছি।

    অন্যদিকে পি কে হালদার কোথায় কত টাকা পাচার করেছেন তা জানতে পদক্ষেপ নিয়েছে দুদক। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ থেকে পাচার করা অর্থে ভারত, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন পি কে হালদার।

    দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, ভারতে পি কে হালদারের সর্বশেষ অবস্থা তারা জানার চেষ্টা করছেন। তাকে ফিরিয়ে আনতে দ্রুতই ভারতের বাংলাদেশ দূতাবাস ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। পি কে হালদার ও গ্রেফতার অন্যরা কী পরিমাণ অর্থ ভারতে পাচার করেছেন ও তাদের ব্যাংক হিসাব জানতে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিআইএফইউ) চিঠি পাঠানো হবে।

    প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার (পি কে) হালদার সম্প্রতি ভারতে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে ১০ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ আছে। পি কে হালদারের বিরুদ্ধে ৩৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলার মধ্যে মাত্র ১টিতে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এসব মামলায় মোট ৮৩ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০