• আজ

    পুঁজিবাজারে ৭৩৪ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইর লেনদেন

    পুঁজিবাজারে ৭৩৪ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইর লেনদেন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ৬:৫৪ অপরাহ্ণ

    মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসইর লেনদেন ৭৩৪ কোটি টাকা ছাড়িয়েছে।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৩৭২ ও ২ হাজার ১৪৪ পয়েন্টে অবস্থান করছে।

    এদিন ডিএসইতে ৭৩৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৫৭ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৫৭৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

    মঙ্গলবার ডিএসইতে ৩৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৯টি কোম্পানির শেয়ার ও ফান্ডের, কমেছে ৬৮টির। অপরিবর্তিত রয়েছে ১৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

    এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-ফুওয়াং ফুড, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, ক্রিস্টাল ইনস্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল, সি পার্ল, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, ইয়াকিন পলিমার, মিরাকল ইন্ডাস্ট্রি ও রূপালী লাইফ।

    মানবকণ্ঠ/আরএইচটি

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১