• আজ

    পুরো রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

    পুরো রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ মার্চ ২০২২ | ৫:১৭ অপরাহ্ণ

    পবিত্র রমজানে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে।

    আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

    গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, অন্য বছর রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার ক্লাস চলবে। ঈদের যে স্বাভাবিক ছুটি সেগুলো দেওয়া হবে।

    এ বিষয়ে গত ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক আদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে, ‌‘সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লাস চলবে। এই সময়ের মধ্যে নামাজ পড়ার জন্য ৩০ মিনিট বিরতি থাকবে। শুধু রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান পরিচালনার জন্য নির্দেশনাগুলো পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০