• আজ

    প্রধানমন্ত্রীর দায়িত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগে পলক

    প্রধানমন্ত্রীর দায়িত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগে পলক

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ নভেম্বর ২০২৩ | ৫:১৮ অপরাহ্ণ

    পদত্যাগপত্র জমা দেওয়ার পর এরই মধ্যে তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগ কার্যকর হয়েছে। আর মন্ত্রিসভার টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর স্থলে দুজনকে স্থলাভিষিক্ত করা হয়েছে।

    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছে প্রধানমন্ত্রীর অধীনে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    বুধবার (২৯ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এর আগে একইদিন মন্ত্রিসভার টেকনোক্র্যাট দুই মন্ত্রী- এক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

    পদত্যাগ করা তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০