• আজ

    প্রধানমন্ত্রীর সাথে আইসিসি চেয়ারম্যানের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সাথে আইসিসি চেয়ারম্যানের সাক্ষাৎ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ মে ২০২২ | ৪:৩০ অপরাহ্ণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। এসময় বার্কলে বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইসিসি সহায়তা দেবে। আমরা বাংলাদেশকে তিনটি ক্ষেত্রে সহায়তা করবো- কোচিং, আম্পায়ারিং এবং উইকেট বা পিচ উন্নয়নে।’

    এ সময় শেখ হাসিনা বলেন, ‘আইসিসি সর্বাত্মক সহযোগিতা করলে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে।’

    আইসিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের গত সাত বছরের পারফরম্যান্স তাকে বাংলাদেশ সফর করতে অনুপ্রাণিত করেছে, যাতে তিনি সরাসরি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন প্রত্যক্ষ করতে পারেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১