- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২৩ | ৯:৪২ পূর্বাহ্ণ
সোমবার (১১ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণের সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
সামরিক সূত্রের বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার দক্ষিণ কোরিয়ায় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়।
ইয়োনহাপ জানিয়েছে, গুনসানে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করতে পারেননি।
তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। খবরে বলা হয়েছে, বিমানে থাকা পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||