• আজ

    ফের ক্ষমতায় আসছেন মমতা বন্দোপাধ্যায়

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ এপ্রিল ২০২১ | ৯:২১ পূর্বাহ্ণ

    মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও আজ বৃহস্পতিবার অষ্টম দফার ভোটের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরই বুথফেরত জরিপ আসতে শুরু করেছে। তাতে তৃতীয়বারের মতো মমতার তৃণমূলের সরকার গড়ার আভাস মিলছে।

    ভারতীয় টেলিভিশন এনডিটিভির বুথফেরত জরিপে দেখা যাচ্ছে যে, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে।

    প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে তিন যুগের বেশি বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসে। ২০১৬ সালের নির্বাচনেও ক্ষমতা ধরে রাখে তৃণমূল।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০