• আজ

    বগুড়ায় উপ-নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে: সুজিত রায় নন্দী

    বগুড়ায় উপ-নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে: সুজিত রায় নন্দী

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ জানুয়ারি ২০২৩ | ৫:৪৬ অপরাহ্ণ

    বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, আগামী ১ ফেব্রুয়ারি বগুড়ায় উপ-নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে। সব নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না।

    তিনি বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। নৌকা বাঙালি জাতিসত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

    বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন বগুড়া- ৬ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু।

    বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, সদস্য শাহাবুদ্দিন ফরাজি, সদস্য নির্মল কুমার চ্যাটার্জী প্রমুখ।

    মতবিনিময় সভায় সুজিত রায় নন্দী বলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে বগুড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।

    অনুষ্ঠানে বগুড়া জেলা- উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১