• আজ

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর শ্রদ্ধা

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০২ অপরাহ্ণ

    গতকাল রাতে ঢাকায় পৌছান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিপাক্ষিক বৈঠক করার উদ্দেশ্যে ঢাকায় সফরে আসেন তিনি।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

    সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা সফরের দ্বিতীয় দিনে তিনি ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের প্রথম কর্মসূচি শুরু করেন। এ সময় জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি উপস্থিত ছিলেন।

    পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। জাদুঘরের সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

    শ্রদ্ধা নিবেদন ও অন্যান্য কর্মকাণ্ড শেষে ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট।

    এর আগে ভারতে জি-২০ সম্মেলনে যোগদান শেষে দুদিনের সফরে গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে ম্যাক্রোঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এ সময় ফরাসি প্রেসিডেন্টকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে বিমানবন্দর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান তিনি। ম্যাক্রোঁর সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনাও।

    রাতে ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজ শুরুর আগে চলে সাংস্কৃতিক পরিবেশনা। পরে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘জলের গান’র শিল্পী ও সংগীত পরিচালক রাহুল আনন্দের হোম স্টুডিও পরিদর্শন করেন ম্যাক্রোঁ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০