- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ জানুয়ারি ২০২৩ | ৩:১১ অপরাহ্ণ
জঙ্গিবাদ, নৈরাজ্য, অপপ্রচার ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ করেন দলের নেতাকর্মীরা।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা,ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে রাজধানীর মতিঝিল, খিলগাঁও ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল করে বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হন। সমাবেশ থেকে বিএনপি ও জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||