• আজ

    বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত মোট ব্যবসায়ী ৩ হাজার ৮৪৫

    বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত মোট ব্যবসায়ী ৩ হাজার ৮৪৫

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ এপ্রিল ২০২৩ | ৮:০৪ অপরাহ্ণ

    রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চূড়ান্ত তালিকা তৈরি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তদন্ত কমিটি।

    মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

    বিজ্ঞপ্তিতে তিনি জানান, ডিএসসিসির গঠিত তদন্ত কমিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে চূড়ান্ত প্রতিবেদনে দাখিল করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা ৩ হাজার ৮৪৫ জন।

    এর আগে মঙ্গলবার বিকেল ৫টায় কমিটির সভাপতি ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে প্রতিবেদন দাখিল করেন।

    এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কমিটির সদস্যদের মধ্যে প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, রমনা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক এবং সংরক্ষিত আসন-৫ এর কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০