• আজ

    বঙ্গোপসাগরের লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

    বঙ্গোপসাগরের লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ অক্টোবর ২০২৩ | ৯:৪৭ পূর্বাহ্ণ

    লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুই দিনের মধ্যেই বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় শুক্রবার (২০ অক্টোবর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আবহাওয়ার এ অবস্থা শনিবার (২১ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    পরদিন রবিবার (২২ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-য়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    আর বর্ধিত ৫ দিন দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০