- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৫৪ অপরাহ্ণ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিএ) কোনও কর্মকর্তার জরুরি বদলি প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। এ নিয়ে রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।’
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান। এসময় বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘সড়কে শৃঙ্খলা না আসলে যতই উন্নয়ন হোক তাতে কোনও লাভ হবে না’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাই যে কোনও মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।’ তিনি বিআরটিএ থেকে যে কোনও মূল্যে দালালের দৌরাত্ম দূর করার নির্দেশ দেন।
আগামী ৪ মাসের মধ্যে অপেক্ষমান গ্রাহকদের লাইসেন্স প্রদান শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন ওবায়দুল কাদের।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||