• আজ

    বরিশালে শেখ হাসিনার জনসভা শুরু

    বরিশালে শেখ হাসিনার জনসভা শুরু

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ ডিসেম্বর ২০২৩ | ২:৪৫ অপরাহ্ণ

    পবিত্র কোরআন পাঠ, গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে বরিশালে শুরু হয়েছে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে এ জনসভা শুরু হয়।

    জনসভা সূচী অনুযায়ী বিকেল ৩টায় জনসভা স্থলে পৌঁছে বরিশালবাসীর উদ্দেশ্যে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে একনজর দেখার জন্য সকাল ৯টা থেকে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে মিছিল-ফ্যাস্টুনসহ হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন সভাস্থলে।

    এদিকে জনসভার শুরুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের সঞ্চালনায় মঞ্চে প্রথম বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

    উল্লেখ, ৫ বছর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন। এত বছর পর আজ নির্বাচনী সভায় যোগ দিতে আসছেন। এর আগে যদিও চলতি বছরের মার্চ মাসে বরিশাল সফরের কথা ছিল শেখ হাসিনার, পরে তা স্থগিত করা হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১