- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২২ | ৪:৪৫ অপরাহ্ণ
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার কানাডিয়ান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটস।
আজ রবিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
কানাডিয়ান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটসকে স্বাগত জানিয়ে জিএম কাদের বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কানাডার অবদান ঐতিহাসিক।
বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয়ই আশাবাদ প্রকাশ করেন যে আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
এ সময় মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান উপস্থিত ছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||