• আজ

    বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী তিন আন্তর্জাতিক সংস্থা

    বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী তিন আন্তর্জাতিক সংস্থা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ নভেম্বর ২০২৩ | ৪:৫৯ অপরাহ্ণ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষণে ইচ্ছা প্রকাশ করেছে তিনটি আন্তর্জাতিক সংস্থা। বুধবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

    এক বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছা প্রকাশ করেছে। সংস্থা তিনটি হলো- ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ এবং এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট)।

    এই তিন সংস্থার মধ্যে কমনওয়েলথের প্রাক নির্বাচনী মূল্যায়ন দলের সঙ্গে আগামী ১৯ নভেম্বর নির্বাচন কমিশন বৈঠক করবে। এছাড়া অন্য দুটি সংস্থা থেকে প্রাক নির্বাচনী মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সাথে সভা করেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১