• আজ

    বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন ওয়াকার-উজ-জামান

    বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন ওয়াকার-উজ-জামান

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ অক্টোবর ২০২৪ | ৬:৪২ অপরাহ্ণ

    বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হলেন ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২৫ অক্টোবর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

    নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারে এমন ঘোষণা দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা দেওয়া হলো।

    বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি পদ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বরাবর চিঠি দিয়ে পদত্যাগ করেছিলেন তিনি। শূন্য এই পদে আজ নির্বাচন হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০