• আজ

    বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তীতে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ৪:৩৮ অপরাহ্ণ

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে এ ডাক টিকিট অবমুক্ত করেন।

    প্রধানমন্ত্রী প্রকাশিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ, উদ্বোধন খাম উন্মোচন এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন। স্মারক ডাকটিকিটের মূল্য ১০ টাকা।

    ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ দুই মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১