- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০২ জুলাই ২০২২ | ১:০৮ অপরাহ্ণ
আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
হজ সম্পর্কিত এক বুলেটিনে বলা হয়েছে, গতকাল শুক্রবার (১ জুলাই) দিনগত রাত ২টা পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৩৩ জন।
গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।
হাজীদের নিয়ে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৩৯টি হজ ফ্লাইট ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৭টি, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ও ফ্লাইনাসের ৯টি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||