• আজ

    বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার ঘটনা দুঃখজনক : পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার ঘটনা দুঃখজনক : পররাষ্ট্রমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ মে ২০২৪ | ৮:০৩ অপরাহ্ণ

    পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার ঘটনা ‘দুঃখজনক’। এই হত্যাকাণ্ড বন্ধে দুই দেশই কাজ করছে।

    বুধবার (৬ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের এ নিয়ে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

    এদিনই পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বিএসএফ তাদের মরদেহ ভারতে নিয়ে গেছে।

    নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, তারকাটার বেড়া কেটে তারা ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়েছিলেন।

    এরপর দুপুরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সীমান্তরক্ষীরাই যেনো বল প্রয়োগ না করে, সেজন্য ভারতের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

    তিনি বলেন, দুই দেশই সীমান্তে হত্যা বন্ধ করতে কাজ করছে। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরেও বিষয়টি নিয়ে আলোচনা হবে।

    আগামী ১৪ই মে দুইদিনের জন্য বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ডোনাল্ড লুর বাংলাদেশ সফর রাজনৈতিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বলেছেন, তার সফরের মূল ইস্যু রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১