• আজ

    বারডেম হাসপাতালের নার্সের মরদেহ উদ্ধার

    বারডেম হাসপাতালের নার্সের মরদেহ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ মার্চ ২০২২ | ৫:০৯ অপরাহ্ণ

    রাজধানীর হাতিরঝিল বড় মগবাজার এলাকা থেকে বারডেম জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোছা. সেলিনা খাতুনের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

    আজ শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টায় ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

    হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) অনাথ মিত্র বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৯৯৯-এ ফোন পেয়ে বড় মগবাজারের ৩০৪/১ নম্বর বাসার দ্বিতীয় তলার দরজা ভেঙে সেলিনার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

    বাড়ির মালিক আক্তার হোসেনের বরাত দিয়ে এই কর্মকর্তা জানান, জুয়েল নামে এক ব্যক্তি ও সেলিনা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তিন মাস আগে ওই বাসা ভাড়া নেন। শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে রাতেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন সেলিনা।

    তিনি জানান, নিহত সেলিনা বারডেম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী জুয়েল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে জানান তিনি।

    এই পুলিশ কর্মকতা আরও জানান, নাটোরের বড়াইগ্রামের মশিন্দা গ্রামের সাদের খান ও আয়েশা বেগমের মেয়ে সেলিনা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১