- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১০ নভেম্বর ২০২৩ | ১০:৩০ পূর্বাহ্ণ
প্রতিদিনই বায়ুদূষণের মাত্রা অনুযায়ী শীর্ষ স্থান পর্যবেক্ষণ করা হয়। এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। অন্যদিকে, দূষণ মাত্রার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯ টা ৫৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকার শীর্ষে অবস্থান করা কলকাতার দূষণ স্কোর ৩০৩ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ। অন্যদিকে, রাজধানীর ঢাকার স্কোর ২২৩ অর্থাৎ রাজধানীর বায়ুর মান আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপরে রয়েছে পাকিস্তানের করাচি। এই শহরের বায়ুর মানের স্কোর ১৯৮ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||