- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৩:৩০ অপরাহ্ণ
কোনো দেশই স্যাংশন দিয়ে নির্বাচন বানচাল করতে পারবে না। এদিকে বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। তারা যে কবরে পা দিয়েছিলেন, সেখান থেকে এখনও উঠতে পারেননি। ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছে। দীর্ঘ ১৪ বছর ধরে আন্দোলন করছেন বিএনপি। হরতাল, সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করছেন। আপনাদের আন্দোলন সংগ্রামে এ দেশের জনগণ নেই। আওয়ামী লীগ উন্নয়ন করেছে, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবেন। এমন মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
বুধবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত উপজেলা কৃষি মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় কৃষিমন্ত্রী আরও বলেন, আলু নিয়ে সিন্ডিকেট করেছে কোল্ড স্টোরেজ মালিকরা, সিন্ডিকেট ভাঙার সকল প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, আলুর বাজার স্বাভাবিক হবে শিগগিরই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেই মূলত কাঁচা বাজারের মূল্য বেশি হয়েছে।
অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম সোহরাব উদ্দিন, মধুপুর পৌর সভার মেয়র সিদ্দিক হোসেন খান, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ পরিচালক আহসানুল বাশার, মধুপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান জস্টিনা নকরেক প্রমুখ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||