• আজ

    বিএনপির কাছে থেকে গণতান্ত্রিক মনোভাব পায়নি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

    বিএনপির কাছে থেকে গণতান্ত্রিক মনোভাব পায়নি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২৩ | ৩:৫৮ অপরাহ্ণ

    আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে, যুক্তরাষ্ট্র তাতে সন্তুষ্ট না। কারণ যুক্তরাষ্ট্রও জ্বালাও পোড়াও চায় না। যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তৎপরতা চায় না। সুতরাং আমার ধারণা যুক্তরাষ্ট্র তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। এ কথা বলেন- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

    বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, বিএনপির কাছে থেকে গণতান্ত্রিক মনোভাব তারা (যুক্তরাষ্ট্র) পায়নি। যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মানসিকভাবে কোনো পার্থক্য নেই।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বহির্বিশ্বের চাপে নেই। আমরা আমাদের নিজেদের চাপে আছি। আমরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের চাপ। বহির্বিশ্ব আমাদের সহায়ক হিসেবে কাজ করছে। বহির্বিশ্বও চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০