- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ ডিসেম্বর ২০২২ | ১:০৯ অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, তাদের দলীয় কার্যালয় থেকে পুলিশের ককটেল উদ্ধার বানানো গল্প। রবিবার (১৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মোশাররফ বলেন, ৭ ডিসেম্বর বিএনপি অফিসে দ্রব্যাদি ও অর্থ লুণ্ঠন, ভাঙচুর ও নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। বিএনপি অফিসের ককটেল পাওয়ার ঘটনা পুলিশের বানানো গল্প। ব্যাগে করে ককটেল নিয়ে বিএনপি অফিসে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর দলীয় নেতাকর্মীদের জড়িয়েছে। ৭ ডিসেম্বরের বিএনপি অফিসের ঘটনা সরকারের স্বৈরাচারি কায়দায় টিকে থাকার ব্যর্থ প্রয়াস।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫টি ককটেলসহ খিচুড়ি, চাল ও ডেকচি উদ্ধার করে পুলিশ। অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, বিএনপি কার্যালয়ে তল্লাশিকালে ১৫টি ককটেল, ২ লাখের বেশি নগদ টাকা, ১৬০ বস্তা চাল, খিচুড়ি ও খিচুড়ি রান্নার উপকরণ, পৌনে ২ লাখ বোতল পানি এবং ডেকচি উদ্ধার করা হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||