• আজ

    বিএনপি নির্বাচনে আসলে তা হবে জাতির জন্য সৌভাগ্যের: সিইসি

    বিএনপি নির্বাচনে আসলে তা হবে জাতির জন্য সৌভাগ্যের: সিইসি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ নভেম্বর ২০২৩ | ৫:৩১ অপরাহ্ণ

    নির্বাচনের আচরণবিধি নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার (২৬ নভেম্বর) আগারগাওঁয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে সিইসি এ কথা জানান।

    তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন দলের মনোনীত প্রার্থীর তালিকা চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী আচরণবিধি প্রযোজ্য নয়।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসময় কাজী হাবিবুল আউয়াল বলেন, জানুয়ারিতে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

    বিএনপি নির্বাচনে আসবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। দলটি নির্বাচনে আসলে তা জাতির জন্য সৌভাগ্যের হবে।

    পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যায়ে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলেও জানান সিইসি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১