- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ডিসেম্বর ২০২২ | ৭:১৪ অপরাহ্ণ
নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় মতিঝিল থানায় হওয়া মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ দুইজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
বুধবার বিকালে নয়াপল্টনে সংঘর্ষের জেরে বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় কার্যালয় থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, শিমুল বিশ্বাসসহ বেশ কিছু নেতাকর্মীকে আটক করে।
এ ব্যাপারে ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, বিএনপির সন্ত্রাসীরা পুলিশের ওপর হঠাৎ করে হামলা করেছে। জান মাল রক্ষায়, আইন-শৃঙ্খলা রক্ষায় যা যা। ব্যবস্থা নেওয়া প্রয়োজন পুলিশ সেই ব্যবস্থা নিয়েছে। কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||