- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ ডিসেম্বর ২০২৩ | ৭:১০ অপরাহ্ণ
ঋণ খেলাপির দায়ে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রবিবার ( ৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
দুপুর ১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে নোয়াখালী-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
অপরদিকে, দুপুর ২টার দিকে ঋণ খেলাপির অভিযোগে নোয়াখালী-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||