• আজ

    বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে নিহত ১

    বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে নিহত ১

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ জুলাই ২০২৫ | ৬:২১ অপরাহ্ণ

    সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় চাকা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

    এসময় দুজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় একজনকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ রোম্মান (২০) নামে একজন মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফ আহমদ।

    রোম্মান সিলেটের সাহেবের বাজার এলাকার বাসিন্দা। আহত আরেক যুবকের নাম এনামুল মহালদি এলাকার বাসিন্দা।

    সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান কাজটি করার সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১