- আজ
| ১২ জুলাই ২০২১ | ৭:২৯ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আশ্রয়ণ প্রকল্প নিয়ে সমালোচনা হলেও এই প্রকল্পের এক শতাংশেও অনিয়ম হয়নি।
রোববার (১১ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা সুরক্ষাসামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল সমালোচনা করলেও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল মানুষের পাশে নেই।
পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কোথাও সমন্বয়ের অভাবে অক্সিজেন সংকট হতে পারে। তবে দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। করোনা ভ্যাকসিনেরও কোনো সংকট হবে না। সবচেয়ে বড় সমস্যা মানুষের অসচেতনতা। গ্রাম-শহর কোথাও সতর্কতা নেই।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||