• আজ

    বিশ্ববাজারের সঙ্গে নিয়মিত মূল্য সমন্বয় করবো : জ্বালানি প্রতিমন্ত্রী

    বিশ্ববাজারের সঙ্গে নিয়মিত মূল্য সমন্বয় করবো : জ্বালানি প্রতিমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ আগস্ট ২০২২ | ২:৩১ অপরাহ্ণ

    বিশ্ববাজারের সঙ্গে দেশেও নিয়মিত জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হবে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

    মঙ্গলবার তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

    নসরুল হামিদ বলেন, দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো। আপনাদের আশ্বস্ত করতে চাই বিশ্ববাজারের সঙ্গে দেশেও আমরা নিয়মিত মূল্য সমন্বয় করবো।
    জাতীয় রাজস্ব বোর্ড সোমবার এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডিজেলের ওপর আরোপ করা সমুদয় আগাম কর থেকে অব্যাহতি এবং আমদানি শুল্ক ১০ শতাংশর পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ করার ফলে ভোক্তা পর্যায় জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্টোলের মূল্য সমন্বয় করা হয়েছে।

    সোমবার রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১০৯ টাকা লিটার, কেরোসিন ১০৯ টাকা লিটার, অকটেন ১৩০ টাকা লিটার ও পেট্টোল ১২৫ টাকা লিটার করা হয়।

    আমরা এখনো মনে করি সাধারণ মানুষের জন্য বর্তমান দামটাও একটু বেশি হয়ে যায়। সবার প্রতি অনুরোধ একটু ধৈর্য ধরুন। আশা করি এই কঠিন সময় খুব বেশি দিন থাকবে না। জনবান্ধব আওয়ামী লীগ সরকার কোনো অবস্থায়ই জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ করতে চায় না। বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের নিরূপায় হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পথ বেছে নিতে হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১