- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১০ অক্টোবর ২০২১ | ১০:২৫ পূর্বাহ্ণ
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে সুস্থতার হার।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৫০২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ২ হাজার ৩০ জন। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৬২ হাজার ৮০৭ জন।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৩২৩ জন। অর্থাৎ, আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৯৪ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ৭১২ জনে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে রোববার (১০ অক্টোবর) সকালে এ তথ্য জানা গেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||