• আজ

    বৃষ্টিতেও জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে জামাত আদায় করেছে: মেয়র তাপস

    বৃষ্টিতেও জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে জামাত আদায় করেছে: মেয়র তাপস

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ জুন ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ

    সুষ্ঠুভাবে প্রস্তুত করা হয়েছে বলেই ভোর হতে মুষলধারে বৃষ্টি সত্ত্বেও জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের জামাত আদায় করতে পেরেছেন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

    এছাড়াও প্রথম দিনে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান মেয়র।

    বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত পরবর্তী গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    ডিএসসিসি মেয়র বলেন, “জাতীয় ঈদগাহ সুষ্ঠুভাবে প্রস্তুত করা হয়েছে। সেজন্য ভোর হতে মুষলধারে বৃষ্টি হওয়া সত্ত্বেও (ঈদের জামাত আদায়ে) কোনওরকম অসুবিধা হয়নি। সকল মুসল্লি অত্যন্ত সুষ্ঠুভাবে জামাতে নামাজ আদায় করতে পেরেছেন। সেভাবেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আল্লাহর রহমতে আজকে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।”

    ভবিষ্যতেও প্রতিকুল আবহাওয়ার কথা মাথায় রেখেই ঈদের জামাতের প্রস্তুতি রাখা হবে জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “এই প্রতিকুল আবহাওয়ায় আমরা সুষ্ঠু পরিবেশ রক্ষায় সক্ষম হয়েছি। বৃষ্টির কারণে অনেকে সমবেত হতে পারেননি। তারপরও যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। ভবিষ্যতেও আমরা এভাবেই প্রস্তুতি রাখব, যাতে মুষলধারে বৃষ্টি হলেও এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে কোনও অসুবিধা না হয়।”

    এ সময় উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, “বৃষ্টির মধ্যেও আসতে পেরেছি। আগে যেমন বৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় আটকে যেতাম। (কিন্তু আজকে) উত্তরা থেকে আসার সময় দেখেছি, যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে রাস্তায় জলজট হলেও পানি দ্রুত নেমে গেছে।”

    প্রধান ঈদ জামাতে প্রধান বিচারপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ডিএসসিসি মেয়রের দুই সন্তান শেখ ফজ‌লে নাওয়াল ও শেখ ফজলে নাশওয়ান অংশ নেন।

    প্রধান ঈদ জামাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতিসহ উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১