- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৪:৫৬ অপরাহ্ণ
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার নবগঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। বুধবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবগঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক। সঞ্চালনা করবেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||