- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ এপ্রিল ২০২৪ | ৯:১৩ অপরাহ্ণ
সারাদেশে প্রতিদিন বেড়েই চলছে গরম। পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। ঢাকায়ও বেড়েছে তাপমাত্রা। মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশের ছয় জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। আগামী কয়েকদিন তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
বুধবার (২৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। একদিন আগে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
খুলনা বিভাগ ছাড়াও ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, দিনাজপুর ও সৈয়দপুরে তাপমাত্রা ৪০ বা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, অর্থাৎ তীব্র তাপদাহ বইছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, বুধবার সন্ধ্যা ছয়টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান হাফিজুর রহমান।
শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||