• আজ

    ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের প্রার্থীর সন্ধান ও সত্য উদঘাটনে তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের প্রার্থীর সন্ধান ও সত্য উদঘাটনে তদন্ত কমিটি

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২৩ | ৭:০৮ অপরাহ্ণ

    নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজের ঘটনা ইসির নজরে এসেছে। নিখোঁজ এ প্রার্থীর সন্ধান ও সত্য উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    সোমবার নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

    ইসি রাশেদা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন প্রার্থীর নিখোঁজের সংবাদ দেখেছি। এটি নিয়ে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। আসলে কী ঘটেছে সেটি জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তার নিকট চিঠি পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের আগ্রহের কথা জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আগামী নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করতে চাই। তবে সিসি ক্যামেরার বিষয়টি দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে।

    তিনি আরও বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হলে নির্বাচন কমিশন এবং ভোটার সবার জন্যেই ভালো হয়। আমরা চাই সিসি ক্যামেরা ব্যবহার করতে। তবে এটা দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তবে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১