• আজ

    ভারতে বাংলাদেশ সীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ এপ্রিল ২০২১ | ৭:২৪ অপরাহ্ণ

    ভারতের সঙ্গে কাল সোমবার (২৬ এপ্রিল) থেকে থেকে স্থল পথে ১৪ দিনের জন্য চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। ভারতে করোনাভাইরাস পরিস্থিতি বড় ধরনের অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার এই পদক্ষেপ নিয়েছে। এর আগে থেকেই দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ হয়েছে।

    দিন দিন নাজুক হচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। টানা চার দিন, তিন লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় শনাক্ত তিন লাখ ৫০ হাজার। প্রাণ হারিয়েছে পৌনে তিন হাজার মানুষ। মহামারির মধ্যেও মোদি সরকার ধর্মীয় অনুষ্ঠান এবং নির্বাচন বন্ধ না করায় এমন ভয়াবহ আকার ধারণ করেছে বলে মত বিশেষজ্ঞদের।

    শুধু বাংলাদেশ নয়, ভারতের কয়েকটি রাজ্যও তাদের নিজেদের মধ্যে সীমান্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০