• আজ

    ভারতে কমছে করোনার প্রকোপ

    | ০৬ জুলাই ২০২১ | ১২:১৯ অপরাহ্ণ

    ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ দুটোই কমছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। এ সময়ের মধ্যে করোনাক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন।

    ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

    খবরে বলা হয়,  ধীরে ধীরে কমছে করোনার প্রকোপ। এর আগে ১৮ মার্চ ৩৫ হাজার ৭৮১ জন করোনাক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার করোনাক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন, যা ১৮ মার্চের পর থেকে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ।

    মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৮৪১ জন, আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৪৯ লাখ মানুষ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০