- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ আগস্ট ২০২১ | ১১:০৮ পূর্বাহ্ণ
করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দৈনিক সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন।
শুক্রবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
এর আগে বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৪২ হাজার ৯৮২ জন। এ নিয়ে ভারতে করোনাক্রান্ত হলেন তিন কোটি ১৮ লাখ ৫৬ হাজার মানুষ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কমেছে। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। এর আগে বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ৫৩৩ জনের। এ নিয়ে দেশটিতে করোনাক্রান্ত হয়ে মারা গেলেন চার লাখ ২৬ হাজার ৭৫৪ জন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||