- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২১ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৫৩ পূর্বাহ্ণ
একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপাচার্যের পিএস-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, উপাচার্যের পিএস-২ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবশীষ বৈরাগী উপস্থিত ছিলেন।
এদিকে আজ সোমবার সকাল ৭টায় আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভাষা শহীদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণকালে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে মাতৃভাষা বাংলা ভাষার মর্যাদা রক্ষার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||