• আজ

    ভাষা শহীদদের ত্যাগ বৃথা যাবে না: পরিবেশমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ ফেব্রুয়ারি ২০২২ | ১১:২৫ পূর্বাহ্ণ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ বৃথা যাবে না। বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ, ক্ষুধা, দারিদ্র্য ও দূষণমুক্ত নির্মল পরিবেশ সমৃদ্ধ দেশ উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিভিন্ন গণমাধ্যমের সাথে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

    একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, বাংলাভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা আদায়ের সংগ্রামে ভাষা শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বে একমাত্র বাংলাভাষার জন্যই শহীদেরা নিজের জীবন ত্যাগ করেছেন। তাদের ত্যাগের জন্যই বাংলাভাষা এবং বাংলাদেশ আজ বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আসন করে নিয়েছে।

    • পরিবেশমন্ত্রী বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা হয়েছিল অন্যতম রাষ্ট্রভাষা। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় ২১ ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১