• আজ

    ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতের পর টোঙ্গায় সুনামির আঘাত

    | ১৬ জানুয়ারি ২০২২ | ১২:১৮ অপরাহ্ণ

    টোঙ্গায় সমুদ্রের ভেতরের একটি আগ্নেয়গিরিতে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতনের কারণে সুনামি আঘাত ​হেনেছে। আজ শনিবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রে এ আঘাত হেনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কয়েকটি ছবিতে দেখা গেছে, টোঙ্গাতে বিশাল ঢেউ একটি গির্জা ও কয়েকটি বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। এর আগে, সাগরের তলদেশে থাকা বিশাল এই আগ্নেয়গিরি অগ্নুৎপাত শুরুর পর নিউজিল্যান্ড, টোঙ্গা ও ফিজিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

    দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, বৃহস্পতিবার সক্রিয় হয়েছে দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই। অগ্নুৎপাতের প্রভাবে সাগরে বিপজ্জনক রকমের বড় বড় ঢেউ দেখা দেয়।
    এছাড়া আগ্নেয়গিরি জালামুখ থেকে নির্গত ছাই, গ্যাস ও ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠে যায়। রাজধানী নুকুয়ালোফায় গত প্রায় দুই দিন ধরে বৃষ্টির মতো ঝরে পড়েছে আগ্নেয়গিরির ছাই।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০