- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ নভেম্বর ২০২৩ | ৭:১৫ অপরাহ্ণ
বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেয়ার সময় দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের থেকে বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরানো কাপড় পাওয়া যায়। পুলিশ বলছে, আগুন লাগানোর এসব উপকরণ নিয়ে তারা নাশকতার উদ্দেশ্যে সড়কে বের হয়েছিল। তখন তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ডিএমপির হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন: হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৭) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৭)।
এদিকে বৃহস্পতিবার রাজধানীর অবরোধ পরিস্থিতি ছিল অনেকটা ঢিলেঢালা। বানানী, শাহবাগ, পল্টন, মিরপুরসহ মোড়ে মোড়ে ছিল যানজট। তবে বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস, প্রবেশ করতেও দেখা যায়নি। রাজধানীর ভেতরে গণপরিবহন চললেও চাহিদার তুলনায় কম ছিল বলে কিছুটা ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে তল্লাশি চালানো হয় পুলিশের পক্ষ থেকে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল দেয় বিজিবি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||