• আজ

    মশার চাষ হচ্ছে গুলশান লেকে : মেয়র আতিক

    মশার চাষ হচ্ছে গুলশান লেকে : মেয়র আতিক

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ মার্চ ২০২৪ | ২:২৯ অপরাহ্ণ

    রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা গুলশান লেকে মাছ নয়, বরং মশার চাষ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

    শনিবার (১৬ মার্চ) সকালে ডিএনসিসি ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

    আতিকুল ইসলাম বলেন, গুলশান লেকের পানি দূষিত। এই পানি থেকে এলাকাবাসী কোনো সুবিধা পাচ্ছেন না। তাই এই লেক পরিষ্কার করা এলাকাবাসীর জন্য ঈদের উপহার।

    তিনি আরও বলেন, ‘আমারা কমিউনিটি এংগেজ করতে চাই। সরকার না আপনারা এগিয়ে আসুন তাহলে সমাধান মিলবে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০