• আজ

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে শি জিনপিং এর বৈঠক

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে শি জিনপিং এর বৈঠক

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ জুন ২০২৩ | ৩:৩৬ অপরাহ্ণ

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ বলে নিশ্চিত করা হয়।

    রোববার দুই দিনের সফরে বেইজিংয়ে পা রাখেন অ্যান্টনি ব্লিঙ্কেন। প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম শীর্ষ কোনো মার্কিন কূটনীতিক চীন সফর করছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, তার এ সফরের মূল লক্ষ্য হচ্ছে দুদেশের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করা।

    এর আগে যুক্তরাষ্ট্রের আকাশে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন উড়তে দেখা যায়। সে কারণে ওই সময় বেইজিংয়ে ব্লিঙ্কেনের সফর স্থগিত করা হয়।

    যুক্তরাষ্ট্র বলছে, এ সফর নিয়ে তাদের বড় ধরনের কোনো প্রত্যাশা নেই। একই সঙ্গে উভয় পক্ষই স্পষ্ট করেছে যে, তারা এ সফর থেকে বড় কোনো অগ্রগতি আশা করছে না। মার্কিন কর্মকর্তারা বলছেন, উচ্চ-স্তরে দু’দেশের মধ্যে সম্পর্ক পুনরায় সচল করা ও বিভিন্ন সময়ে তাইওয়ানসহ অন্যান্য বিষয় নিয়ে উত্তেজনাপূর্ণ যেসব পরিস্থিতি তৈরি হয়েছে, তা স্থিতিশীল করতেই এ সফর।

    সম্প্রতি তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং। অন্যদিকে, তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই চাপা উত্তেজনা বিরাজ করছে।

    এই সফরে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন ব্লিঙ্কেন। এরই মধ্যে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং লির সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে আশার কথা হচ্ছে, নির্ধারিত সময়ের চেয়েও আরও এক ঘণ্টা বেশি সময় ধরে বৈঠক করেছেন তারা।

    বেইজিংয়ে একের পর এক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। যদিও সব বৈঠকের বিষয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানানো হয়নি। মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গেও আলাপ করবেন তিনি।

    এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান ব্লিঙ্কেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটন সফরে যেতে সম্মত হয়েছেন কিন গ্যাং। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাট মিলার এসব তথ্য নিশ্চিত করেছেন।

    যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এবং চীনা পররাষ্ট্র নীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকসহ বেশ কিছু বিষয়ে একটি পরিপূর্ণ এজেন্ডা নিয়েই বেইজিংয়ে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১