• আজ

    মালিবাগে বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    মালিবাগে বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ আগস্ট ২০২২ | ৩:৪২ অপরাহ্ণ

    রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ পাবনা কলোনির একটি বাসা থেকে সাবিনা ইয়াসমিন (৪৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মরদেহ উদ্ধার করা হয়।

    শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    তিনি জানান, নিহতের দেবরের কাছে জানতে পারি তার মানসিক সমস্যা ছিল। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

    নিহতের দেবর ফিরোজ আহমেদ জানান, গত শুক্রবার আমার ভাইয়ের বাসা থেকে আমার বাসায় আসেন ভাবি। এরপর আজ সকালে রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

    তিনি বলেন, ভাবির মানসিক সমস্যা ছিল। আমরা তাকে ডাক্তারও দেখাচ্ছিলাম, চিকিৎসাও নিচ্ছিলেন। তবে কী কারণে ভাবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছুই বলতে পারবো না।

    ফিরোজ আহমেদ আরও জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরে। রাজধানীর বনানীতে স্বামীর সঙ্গে বসবাস করতেন সাবিনা। তার এক ছেলে রয়েছে।

     

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১