• আজ

    মিশরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

    মিশরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ অক্টোবর ২০২৩ | ১০:৪৭ পূর্বাহ্ণ

    মিশরের ইসমাইলিয়া শহরের একটি পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সোমবার ভোরে শহরের নিরাপত্তা অধিদফতর থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে ভবনের মূল অংশ ধসে পড়েছে।

    দু’জন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পাঠানো হয়েছে।

    কিছু লোককে বের করে আনতে দেখা গেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

    সূত্র: আল জাজিরা

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০