- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জানুয়ারি ২০২৪ | ৫:৪৮ অপরাহ্ণ
মুগদা থানাকে পরিচ্ছন্নতার দিক বিবেচনায় রাজধানীর রোল মডেল করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজ মাঠে এলাকার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান পরিবেশমন্ত্রী।
পরিবেশমন্ত্রী এ সময় সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বর্জ্য মুক্ত দেশ গড়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
পরিবেশমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১০০ দিনের পরিকল্পনা ঘোষণা করেছে। দেশের জনগণ সরকারের উদ্যোগের সাথে একযোগে কাজ করলে বর্জ্য মুক্ত দেশ গড়া সম্ভব হবে।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭২ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম শামীম, ৭১ নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুজ্জামান খাইরুল, মুগদা থানা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাহার ও যুবলীগ নেতা হাজী বিপ্লব হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||