- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ এপ্রিল ২০২২ | ৩:১৫ অপরাহ্ণ
রাজধানীর গুলশান আজাদ মসজিদে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে সিলেট-১ আসনের সাবেক এই সংসদ সদস্যের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু করেছে সর্বস্তরের মানুষ। পরে দাফনের জন্য সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান সিলেটে।
আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। সেখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ জাতীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল মাল আবদুল মুহিত মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||